ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে জখম, আটক ১

রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে আরেক তুরুনী। আহত ছাত্রীর নাম ফারজানা তাসনিম সিমরান (২০)। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিবিজনেস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের মেয়ে  তাসনিম সিমরান।


গতকাল শনিবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিমরান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার দিন রাতেই ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন। অভিযুক্ত ওই তরুণীকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ঝর্ণা মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া মিরেরচক এলাকার বাসিন্দা। তার মা জরিনা বেগম ভুক্তভোগীর বাড়ির কাজের বুয়া।  


ভুক্তভোগীর মা ফরিদা ইয়াসমিন বলেন, দুপুরে ঝর্ণা আমাদের বাড়িতে আসে। এ সময় আমার মেয়ে সিমরান তার বান্ধবীর সঙ্গে দেখা করতে বাড়ির দরজার তালা খুলে বের হচ্ছিল। হঠাৎ দেখি আমার মেয়ের মাথার চুল ধরে জোরে টান দিয়ে ঝর্ণা একটি বঁটি দিয়ে বুকের বাম পাশে সজোরে আঘাত করে। সিমরানের চিৎকারে ঝর্ণা বাড়ির দরজা খুলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।


বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার এএসআই শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত ঝর্ণাকে আটক করা হয়। সে অসুস্থ হওয়ায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ads
ads
ads

Our Facebook Page

↑